No products in the cart.
দুধ চিতই পিঠা
Description
শীতের অমৃত: দুধ চিতই
কনকনে শীতে কুয়াশা যখন চারিদিকে করে খেলা,
রান্নাঘরেতে শুরু হয়ে যায় পিঠা বানানোর মেলা।
চুলাতে টগবগ করে ফুটছে গরুর দুধ,
ঘন হয়ে এলে মিশবে তাতে নতুন খেজুর গুড়।
ধবধবে সাদা চিতই পিঠা গরম কড়াই থেকে,
টুপ করে যেই ডুব দিল দুধে লুকাল নিজেকে ঢেকে।
সারা রাত ধরে দুধে আর গুড়ে ভিজে হলো টলটলে,
রসে ভরপুর নরম শরীর জিভে দিলেই গলে।
মালাইয়ের মতো ঘন সেই ঝোল গন্ধে মাতাল মন,
বাটি ভরে খাওয়া, তৃপ্তির ঢেকুর শীতের শুভলক্ষণ।
♥প্রাণে দুধ-চিতইয়ের আলাদা কদর আছে।♥
Additional information
| ৮০ টাকা পিস : সর্বনিম্ন অর্ডার | 6 Pieces |
|---|



