No products in the cart.
Description
টিক্কা কথাটি কিন্তু আসলে এসেছে পারসি ‘তিক্কে’ শব্দ থেকে, যার অর্থ টুকরা। সাধারণত মাংসের টুকরা দই ও বিভিন্ন মসলা দিয়ে মেখে রেখে লোহার শিকে গেঁথে গনগনে তন্দুরে ঢুকিয়ে খুব কম সময়ে ওপরে ঝলসানো আর ভেতরে রসাল টিক্কা কাবাব তৈরি হয়। অনেক ইতিহাসবেত্তা এই টিক্কাকে মোগলদের আমদানি বললেও ভারতীয় উপমহাদেশে এই কাবাবের নিজস্ব ইতিহাসও কিন্তু আছে। প্রাচীন হরপ্পা সভ্যতার পুরাকীর্তির নিদর্শনেও তন্দুর ধরনের চুল্লির সন্ধান মিলেছে। জানা গেছে, তাতে মাংসের টুকরা মসলাপাতি, বিশেষ করে ঝাঁজালো কালো সরষে বাটায় মেখে কাবাব বানিয়ে খাওয়ার কথা। —- প্রথম আলো (কাবাব নামা – ১) ০৯ জুলাই ২০২১
সুতরাং ইতিহাসকে ভালোবেসে এই ঐতিহাসিক চিকেন টিক্কা কাবাবটির স্বাদ অবশ্যই মাঝে মাঝে নেয়া অতি প্রয়োজন!

মেরিনেট অবস্থায় চিকেন টিক্কা
Additional information
| Sticks | 4 Sticks |
|---|







