Chicken Shami Kebab
400.00৳
অন্যান্য কাবাবের মতো Chicken Shami Kebab সরাসরি কাঁচা মাংস দিয়ে তৈরি হয় না। প্রথমে মুরগির মাংস, ছোলার ডাল এবং গোটা গরম মসলা একসঙ্গে সেদ্ধ করে নেওয়া হয়। এরপর পানি শুকিয়ে গেলে সেটিকে মিহি করে বেটে বা পিষে নেওয়া হয়। তৈরি খামিরটি গোল চ্যাপ্টা টিকিয়ার আকারে গড়ে ডিমে চুবিয়ে ডুবো তেলে বা হালকা তেলে (Shallow fry) ভাজা হয়।
বিকেলের নাস্তায়: পুদিনা পাতার চাটনি, তেঁতুলের সস বা টমেটো কেচাপের সাথে এটি দারুণ জমে।
মূল খাবারের সাথে: পোলাও, বিরিয়ানি, কিংবা রুমালি রুটি/পরোটার সাথে সাইড ডিশ হিসেবে এর জুড়ি নেই।
বার্গার বা স্যান্ডউইচ: বাচ্চাদের টিফিন বা বিকেলের ঝটপট নাস্তায় বার্গার বানের মাঝে এই কাবাব দিয়ে “শামী বার্গার” বানিয়ে নেওয়া যায়।
সংরক্ষণ করার সুবিধাঃ
ব্যবসায়িক বা পারিবারিক সুবিধার জন্য এই কাবাবের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটি ফ্রিজিং ফ্রেন্ডলি। কাবাবের শেপ তৈরি করে প্লাস্টিক র্যাপার বা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে ২ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। মেহমান আসলে বা ঝটপট নাস্তার প্রয়োজনে শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলে।
- LIFE: 60 Days
Additional information
| Frozen 10 Pcs | Frozen 10 pcs |
|---|




