চিনি-ময়দা ছাড়া ডায়েট কুকিজ
অনেকেই অনেক সময় ডায়েট করেন – কেউবা ডাক্তারের পরামর্শে, কেউবা নিজ থেকেই ওজন নিয়ন্ত্রনে রাখতে নিজস্ব নিয়ম মেনে চলেন। অনেক সময় মিষ্টি খাবারের লোভ সামলানো কঠিন হয়ে যায়। চিন্তার কিছু নেই— আমাদের ডায়েট কুকিজ এখন আপনার হাতের নাগালে। এ ধরনের কুকিজ শুধু স্বাস্থ্যকরই নয়, বরং স্বাদেও অসাধারণ।
আমাদের তিনটা ডায়েট কুকিজ বেশ জনপ্রিয় — আলমন্ড কুকিজ, কোকোনাট কুকিজ, আর ওটস কুকিজ।
কারা খান ডায়েট কুকিজ?
ডায়েট কুকিজ মূলত তৈরি করা হয় তাদের জন্য যারা প্রতিদিনের খাদ্যতালিকায় চিনি ও ময়দা এড়িয়ে চলেন। যেমন:
-
যারা ওজন কমানোর জন্য ডায়েট করছেন, তারা ওটস কুকিজ, আলমন্ড কুকিজ, কোকোনাট কুকিজ বেছে নেন।
-
যেসব শিশুদের ডাক্তার ময়দা, আটা কিংবা চিনি খেতে নিষেধ করেছেন, তারাও নিরাপদে এই কুকিজ খেতে পারে।
- অনেকে ডায়বেটিস এর জন্য চিনি ময়দা কমাতে ডায়েট কুকিজ বেছে নেন ।
ডায়েট কুকিজে কী থাকে?
ডায়েট কুকিজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এতে ময়দা বা চিনি ব্যবহার করা হয় না। এতে কিন্তু সেকারিনও দেয়া হয় না।
যা মুলত ব্যাবহার হয় তা নিচে দেয়া হলঃ
-
ওটস, আলমন্ড, অথবা নারকেল গুড়ো করে নেয়া – এগুলু ফাইবারে ভরপুর, আর হজমেও সহায়ক।
-
বিভিন্ন রকম বাদাম (আলমন্ড, কাজু, আখরোট) – প্রোটিন ও ভালো ফ্যাটের চমৎকার উৎস।
-
কিসমিস – প্রাকৃতিক মিষ্টি, যা বাড়ায় স্বাদ ও পুষ্টিগুণ।
-
মধু – প্রাকৃতিক মিষ্টিকারক, চিনি এড়িয়ে স্বাস্থ্যকর স্বাদ যোগ করে।
-
ডিম ও বাটার – দেয় শক্তি, স্বাদ ও নরম টেক্সচার।
কেন খাবেন ডায়েট কুকিজ?
১। স্বাস্থ্যকর বিকল্প – সাধারণ কুকিজের তুলনায় ডায়েট কুকিজ অনেক বেশি পুষ্টিকর।
২। লো-ক্যালরি স্ন্যাকস – ডায়েট মেনে চলা অবস্থায়ও সহজে খাওয়া যায়।
৩। শিশুদের জন্য নিরাপদ – যেসব শিশুর জন্য চিনি-ময়দা নিষিদ্ধ, তাদের জন্য এটি নিখুঁত বিকল্প।
৪। স্বাদের ভিন্নতা – বাদাম, কিসমিস ও নারিকেলের মিশেলে প্রতিটি কুকিজে থাকে আলাদা স্বাদ।
উপসংহার
আজকের ব্যস্ত জীবনে সুস্থ থাকা সবারই লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের এক সহজ মাধ্যম হতে পারে ডায়েট কুকিজ। মিষ্টির স্বাদ মেটাতে এবং স্বাস্থ্য ঠিক রাখতে ডায়েট কুকিজ হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী।
👉 তাহলে এবার থেকে ডায়েটে থাকলেও বিস্কিটের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করবেন না। চেষ্টা করে দেখুন একবার ডায়েট কুকিজ—হয়তো এটাই হবে আপনার নতুন প্রিয় স্ন্যাকস!