বোধ
ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা অসাবধানতা বশত বা ইচ্ছা করেই ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি আর চালাতে না পারা’ নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে। বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন, রিক্সা ভাড়া চল্লিশ টাকা, মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে—হেল্পারের দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার