চিকেন ভেজিটেবল রোল – হেলদি ও টেস্টি স্ন্যাকস
নামটা চিকেন ভেজিটেবল রোল, নাকি ভেজিটেবল চিকেন রোল সেটা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান করার কোন ইচ্ছে আপাতত নেই। খেতে যে এর স্বাদ অনবদ্য তা আর বলে বুঝানোর অপেক্ষা রাখে না । চিকেন ভেজিটেবল রোলটা (থুক্কূ, ভেজিটেবল চিকেন রোলটা) হরহামেশাই আমাদের ক্লায়েন্টরা অর্ডার করে থাকেন। এটি শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে নানা ধরনের সবজি আর প্রোটিনসমৃদ্ধ মুরগির মাংস, যা একে করে তোলে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর।
কিন্তু, আছে কি এর মাঝে? চলুন দেখা যাক ।
ভেতরের পুর (ফিলিং)
এই রোলে সাধারণত বিভিন্ন ধরনের সবজি ব্যবহৃত হয় যেমন—
-
ফুলকপি
-
বাঁধাকপি
-
গাজর
-
পেঁপে
-
চিচিঙ্গা
-
বরবটি
-
আলু
সবজির সাথে যোগ হয় মুরগির বুকের মাংস।
আর স্বাদের জন্য দেওয়া হয় নানান রকমের মশলা ও সামান্য গুড়া দুধ।
সব মিলে এক অসাধারণ ফিলিং রান্না করা হয়, যা এই রোলকে দেয় আলাদা স্বাদ ও গন্ধ।
বাইরের রুটি
রোলের বাইরের আবরণ তৈরি হয় ময়দা, দুধ ও ডিম দিয়ে। পাতলা করে রুটি বানিয়ে তার ভেতরে চিকেন-ভেজিটেবল পুর ভরা হয়। এরপর রোলটিকে ডিমে চুবিয়ে ব্রেডক্রাম দিয়ে কোটিং করা হয়।
সংরক্ষণ ও পরিবেশন
রোল তৈরি হওয়ার পর সেটি ফ্রিজে ফ্রোজেন করে সিল করা হয়। ফলে এটি ডীপ ফ্রিজে তিন মাস পর্যন্ত ভালো থাকে।
যখন ইচ্ছা, ডীপ ফ্রিজ থেকে বের করে একটু নরম করে নিয়ে তেলে ভেজে নিলেই পরিবেশনের জন্য প্রস্তুত।
চিকেন-ভেজিটেবল রোল কেন ঘরে রাখব?
✔️ ফ্রিজে থাকলে এটা খুব সহজেই পরিবেশন করা যায়
✔️ এতে আছে সবজির পুষ্টি ও ফাইবার
✔️ মুরগির বুকের মাংস থেকে প্রোটিন
✔️ দ্রুত রান্না করে পরিবেশন করা যায়
✔️ শিশু থেকে বড় সবার প্রিয় এই রোল
সংক্ষেপে, চিকেন ভেজিটেবল রোল হলো ব্যস্ত জীবনে এক দারুণ সহচর। পরিবার, বন্ধু কিংবা হঠাৎ আসা অতিথিদের জন্য এটি হতে পারে সহজ কিন্তু মুখরোচক একটি খাবার।